1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিয়ে বাড়িতে গান বন্ধ না করায় গুলিতে নিহত ৩

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ১২:০৪ pm

আফগানিস্তানে নানগারহার প্রদেশে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গান বন্ধ না করায় গুলিতে অন্তত তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী দুইজন নিজেদের তালেবানের সদস্য দাবি করলেও বিষয়টি অস্বীকার করেছে নতুন আফগান সরকার।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শনিবার বলেন, হামলাকারী তিন জনের মধ্যে মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তারা তালেবান সদস্য নয় বলেও জানান তিনি।

তিনি বলেন, নানগারহার প্রদেশের একটি গ্রামে তিন জন ব্যক্তি তালেবানের পরিচয় দিয়ে প্রবেশ করেন এবং গান বন্ধ করার নির্দেশ দেন। এরপর গুলিতে তিন জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

আটক দুইজনকে পুলিশী হেফাজতে রাখা হয়েছে। অপর হামলাকারীকেও ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

তালেবানের এই মুখপাত্র আরও বলেন, ঘটনাস্থল থেকে যাদের আটক করা হয়েছে, যারা ইসলামিক আমিরাতের পরিচয় দিয়েছে নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য, তাদেরকে শরিয়াহ আইন অনুযায়ী বিচারের জন্য হস্তান্তর করা হবে।

তালেবান সরকারের নানগারহার প্রদেশের মুখপাত্র কাজী মোল্লাহ আদেল হামলার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।

ভুক্তভোগী পরিবারের এক সদস্য বলেন, যখন গান বাজনা চলছিল ঠিক তখনই তালেবান যোদ্ধারা গুলি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক তরুণ একটি আলাদা রুমে গান বাজানোর সময় তালেবানের তিন জন্য প্রবেশ করেন এবং গুলি করা শুরু করেন। আহত দুই জনের অবস্থাও গুরুতর বলেও জানান তারা।

তালেবানের আগের শাসনকালেও দেশটিতে নিষিদ্ধ ছিল গান বাজনা। ১৯৯৬ থেকে ২০০১ সালে কড়াকড়ি নিয়ম জারির পরও কেউ অমান্য করলে তাকে শরিয়াহ আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করতো তালেবান সরকার।

সূত্র: দ্যা গার্ডিয়ান
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ