1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৯ কিলোমিটার দৌলতদিয়ায় যানজট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ১০:৩৯ am

রাজবাড়ীর গোয়ালন্দে আটকা পড়েছে বিভিন্ন ধরনের যানবাহনসহ শত শত পণ্যবাহী ট্রাক। যানবাহনের চাপ ও ফেরি কম থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় চালক-হেলপার ও যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।

শনিবার (৩০ অক্টোবর) সকালে দৌলতদিয়‌ার ঢাকা-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ৯ কিলোমিটার সড়কে যানজট দেখা যায়।

চালক ও যাত্রীদের অভিযোগ, যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলো দীর্ঘ সময় পদ্মাপারের অপেক্ষায় থাকতে হয়। দিনে পর দিন অপেক্ষায় থাকা ভোগান্তিতে পড়ছেন চালক ও সহযোগীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়‌াঘাট ব‌্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, গাড়ির চাপ সব সময় এক রকম থাকে না। বর্তমানে দক্ষিণঞ্চলের যানবাহনের সঙ্গে শিমুলিয়া বাড়তি যানবাহনের চাপ পড়েছে। এ রুটের ছোট-বড় ১৭ ফেরি চলাচল করছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ