1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সু চির সহযোগীর ২০ বছরের কারাদণ্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ১২:০৭ am

মিয়ানমারের উৎখাত হওয়া বেসামরিক সরকারের নেত্রী অং সান সু চি’র ঘনিষ্ঠ এক সহযোগী উ উইন থেইনকে ষড়যন্ত্রের মামলায় বিশ বছরের কারাদাণ্ড দিয়েছে জান্তা। শুক্রবার উ উইন থেইনের আইনজীবী এই তথ্য জানিয়েছেন।

১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই অস্থিতিশীলতা বিরাজ করছে মিয়ানমারের। জান্তাবিরোধী বিক্ষোভে ১১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আইনজীবী মুইন্ট তুইন এএফপিকে বলেন, উ উইন থেইনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ আদালত।

তিনি জানান, এই রায়ের বিরুদ্ধে উইন থেইন আপিল করবেন। সু চি’র নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) শীর্ষ পর্যায়ের কোনও নেতা ও সাবেক পার্লামেন্ট সদস্যকে এই প্রথম জান্তার বিচারে সাজা দেওয়া হলো। ৮০ বছর বয়স্ক এই নেতা রাজনৈতিক জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন।

তাকে সু চি’র ডান হাত বলে বিবেচনা করা হত। মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রীর চিন্তাভাবনা সম্পর্কে জানতে আন্তর্জাতিক ও দেশীয় সংবাদমাধ্যম প্রায়ই তার খোঁজ করত।

অভ্যুত্থানের তিনদিন পর গ্রেফতার হওয়ার আগে স্থানীয় সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, সেনাবাহিনীর এই উদ্যোগ সুবিবেচিত ছিল না এবং জান্তা নেতারা দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ