1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুলিশের পোশাক পরে ডাকাতি, গ্রেফতার ৬

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ২:০৫ pm

পুলিশের পোশাক পরে ডাকাতির অভিযোগে ঢাকার সাভার এলাকা থেকে ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে সাভার থানা এলাকার পশ্চিম রাজাশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন শামীম রেজা, হেলাল উদ্দিন, পারভেজ, ওয়াসীম ইসলাম, নাঈম খান ও ফেরদৌস আহমেদ রাজু। এ সময় তাদের কাছ থেকে ২টি পুলিশের ইউনিফর্ম, পুলিশ জ্যাকেট, পুলিশ বেল্ট, ভুয়া পুলিশ আইডি কার্ড, একটি ওয়াকি টকি, একটি কভারসহ হ্যান্ডকাফ, একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি নকল পিস্তল, রামদা, ছুরি, চাপাতি, রশি, ৫ লিটার চোলাই মদ, ৪৬৭ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা, সাত গ্রাম হেরোইন, ১৯টি মোবাইল, নগদ ৪৪ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক।

মোজাম্মেল হক বলেন, ‌‘গ্রেফতার ব্যক্তিরা সাভার ও আশুলিয়া এলাকায় রাতের আধারে পুলিশের ভুয়া ইনফর্ম পরে গাড়ি থামিয়ে যাত্রী এবং অন্যান্য লোকজনের কাছ থেকে টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং দামি জিনিসপত্র লুট করতো।’

তিনি বলেন, ‘গ্রেফতার শামীম রেজা নিজেকে এসআই পরিচয় দিতো। সে সব সময় তার কাছে আগ্নেয়াস্ত্র, পুলিশের ইউনিফর্ম, ওয়াকি টকি এবং নকল আইডি কার্ড রাখতো। পুলিশের এসব নকল পোশাক ও আইডি কার্ড ব্যবহার করে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিল সে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।’
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ