1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার মার্কিন র‌্যাপারের কণ্ঠে ‘মানিকে মাগে হিতে’ ভাইরাল!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ১০:২৩ am

সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও বেশ জনপ্রিয় শ্রীলংকার গায়িকা ইয়োহানির গাওয়া ‘মানিকে মাগে হিতে’ গানটি।

যিনিই শুনেছেন, সহজ সুরে বাঁধা ওই গানে বুঁদ হয়েছেন। ওই গানের নানা সংস্করণও বাজারে এসেছে। সিংহলি ভাষার ওই গানের সঙ্গে মিশে গেছে আরও অনেক ভাষা ও সুর। খবর ইন্ডিয়া টুডের।

এবার ভাইরাল হলো মার্কিন গায়ক এরিক হেনরি হেইনরিক্সের কণ্ঠে মানিকে মাগে হিতের র‌্যাপ সংস্করণও। এরিক শ্রীলংকায় থাকেন। মিউজিক ভিডিওসহ ‘মানিকে মাগে হিতে’র র‌্যাপ সংস্করণটি ইউটিউবে প্রকাশ করেছেন তিনি।

ইয়োহানির গান নিয়ে শ্রোতারা বলেছেন, ওই গান কানের পক্ষে আরামদায়ক। আর সেই কারণেই শ্রীলংকার গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বে রাজত্ব করতে পেরেছে তা।

কিন্তু এরিক সিংহলি ভাষার সঙ্গে কিছু ইংরেজি শব্দ জুড়ে গানে যে ভ্যারিয়েশন এনেছেন, তা শুনে সবাই অবাক। অনেকে এও দাবি করছেন, এরিকের গান ‘মানিকে মাগে হিতে’র মূল সংস্করণকেও ছাপিয়ে গেছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ