1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যে কারণে উল্টো দিকে ছুটল ট্রেন!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ৭:৪৫ am

উল্টো দিকে আড়াই কিলোমিটার ছুটে আগের স্টেশনে নেওয়া হয়েছে একটি ট্রেনকে।

বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মা ও সদ্যোজাত শিশুকে বাঁচাতে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের টাটা নগর থেকে ভুবনেশ্বরগামী আনন্দ বিহার-ভুবনেশ্বর এক্সপ্রেস ট্রেনটির পাঁচি নম্বর বগিতে ছিলেন রানু দাস নামে এক নারী। তিনি উড়িষ্যার জলেশ্বরে যাচ্ছিলেন। রানু ট্রেনেই ভেতরেই সন্তান প্রসব করেন বলে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

পরে মা-শিশুকে হাসপাতালে নেওয়ার জন্য ট্রেনটি পেছনের দিকে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তী স্টেশন হিজিলের দূরত্ব অনেক বেশি হওয়ায় সদ্যোজাত শিশু ও মায়ের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ট্রেনটি পেছনের দিকে চালিয়ে পূর্ববর্তী স্টেশনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে টাটা নগর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ