1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পাটুরিয়ায় যানবাহনসহ ফেরিডুবি, চলছে উদ্ধার কাজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ১০:৩৭ am

মমানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে আমানত শাহ নামের একটি রো রো ফেরি ডুবে গেছে। চলছে উদ্ধার কাজ । বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ