1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জান্তা স্বীকৃতি পেলেও মিয়ানমারে সহিংসতা থামবে না: জাতিসংঘ দূত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ ৫:৫২ pm

মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তাকে সরকার হিসেবে স্বীকৃতি দিলেও দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতা থামবে না বলে মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিদায়ী দূত। সোমবার তিনি সতর্ক করে দিয়ে বলেছেন এই ধরণের পদক্ষেপ মিয়ানমারকে অস্থিরতা এবং ব্যর্থ রাষ্ট্র হওয়ার দিকে ঠেলে দেবে।

তিন বছর মিয়ানমারে দায়িত্ব পালন এই সপ্তাহে শেষ করেছেন ক্রিস্টিন শার্নার বার্গেনার। তিনি বলেন, ‘আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় হাল ছাড়বে না। আমাদের মানুষের সঙ্গে থাকা উচিত।’

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই বিক্ষোভ এবং অস্থিরতায় অচল হয়ে পড়েছে মিয়ানমার। সামরিক বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ রয়েছে। তবে অস্থিরতার জন্য ছায়া সরকার সংশ্লিষ্ট ‘সন্ত্রাসীদের’ দায়ী করছে জান্তা সরকার।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার মিয়ানমারে নতুন দূত হিসেবে সিঙ্গাপুরের নোয়েলেন হেইজারকে নিয়োগ দিয়েছেন। তিনি জাতিসংঘের সাবেক সিনিয়র কূটনীতিক।

গত সপ্তাহে শার্নার বার্গেনার বলেন, মিয়ানমার গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে, গণতন্ত্র ফেরার সুযোগ হারিয়ে যাচ্ছে আর সেনাবাহিনীর আলোচনা কিংবা সমঝোতার কোনও আগ্রহই নেই। তবে সোমবার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জান্তা সরকার। তাদের দাবি বার্গেনারের বক্তব্য সত্য থেকে অনেক দূরে আর এ থেকে প্রমাণিত হয় জাতিসংঘ পক্ষপাত দুষ্ট।

সোমবার মিয়ানমারের জান্তা সরকার পরিচালিত প্রশাসনের নাম স্ট্রেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল (এসএসি) এর দিকে ইঙ্গিত করে শার্নার বার্গেনার বলেন, কেউ যদি এসএসি-কে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয় তাহলে সহিংসতা থামবে না।

সুইজারল্যান্ডের কূটনীতিক শার্নার বার্গেনার বলেন, মিয়ানমারে সব পক্ষের মধ্যে ‘সত্যিকার এবং সৎ সংলাপ’ প্রয়োজন। তবে তিনি মনে করেন, এই পদেক্ষেপ বাস্তবায়ন করতে গেলে আগে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংকে সরিয়ে এমন কাউকে আনতে হবে যিনি আরও বেশি গঠনমূলক।
ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ