1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যাত্রীবাহী বাস খালে, আহত ৩০

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ১০:১০ pm

সেনবাগ-ফেনী সড়কে বাঁধন পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে যায়। এতে ৩০ যাত্রী আহত হয়েছেন। রোববার (২৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভূঁইয়ার দিঘী রাস্তার মাথা-সংলগ্ন সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি মজুমদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁধন পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে নোয়াখালী আসার পথে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভূঁইয়ার দিঘী রাস্তার মাথা-সংলগ্ন সিএনজি স্টেশনের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উত্তর পার্শ্বের খালে পড়ে যায়। এ সময় স্থানীয়রা এসে যাত্রীদের উদ্ধার করে সেবারহাটসহ সেনবাগের কয়েকটি হাসপাতালে নিয়ে যায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি মজুমদার বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তীতে আগইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ