1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাইবার হামলা ঠেকানোর দক্ষতায় সেরা বাংলাদেশ ব্যাংক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ৬:৫৭ pm

সাইবার হামলা ঠেকাতে দক্ষতা বৃদ্ধির ড্রিলে প্রথম অবস্থান অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম এই ড্রিলের আয়োজন করে। বাংলাদেশের ৫০তম বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানের সাইবার ইনসিডেন্ট হ্যান্ডেলিং দক্ষতা বৃদ্ধির জন্য সাইবার ড্রিল ২০২১ অনুষ্ঠিত হয়।

অনলাইনে আয়োজিত দিনব্যাপী এই ড্রিলে ৩৮টি আর্থিক প্রতিষ্ঠান দলগতভাবে অংশগ্রহণ করে । এতে ৫৫ নম্বর পেয়ে বাংলাদেশ ব্যাংক প্রথম স্থান লাভ করে। ৫২ নম্বর পেয়ে দ্বিতীয় অবস্থান পায় বিকাশ। এছাড়া ৪২ নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় হয়েছে জনতা ব্যাংক লিমিটেড ও আইডিএলসি ফাইনান্স লিমিটেড।

দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ অনুযায়ী এই ড্রিল হয়। এতে সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছিল ডিজিটাল নিরাপত্তা এজেন্সি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ