1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশের ক্রীড়াঙ্গন আবারো চাঙ্গা হয়ে উঠেছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ৪:২৭ pm

করোনা পরিস্থিতির পর দেশের সকল ফেডারেশন আবারো খেলাধুলায় সক্রিয় হয়ে উঠেছে। বর্তমানে তারা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ব্যস্ত সময় পার করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

রোববার (২৪ অক্টোবর) ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস ২০২১ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি শরীর ও মন ভালো রাখা প্রয়োজন। এক্ষেত্রে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইনডোর গেমস ভূমিকা পালন করে। এ সময় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির মধ্যে দেশের ফেডারেশনগুলোতে অচলাবস্থা তৈরি হয়। বর্তমানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় আবারো ফেডারেশনগুলো সক্রিয় হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় এখন যারা অংশগ্রহণ করছে, সরকারের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের যোগ্যতা প্রমাণ করে মূলপর্বে স্থান পেয়েছে। আজ (রোববার) শ্রীলঙ্কার বিপক্ষে মূল পর্বের প্রথম রাউন্ডের খেলা রয়েছে। বাংলাদেশের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সকলের দোয়া প্রার্থনা করেন তিনি।

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী বলেন, ডিআরইউ সাংবাদিকদের সংগঠন। সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাইরে মনের খোরাক জোগাতে প্রতিবছর ইনডোর গেমসের আয়োজন করে থাকে।

এ বছর ইনডোর গেমসে ২১টি ইভেন্ট আয়োজন করা হয়। ডিআরইউ সদস্য ও তাদের পরিবার ও সন্তানরা নানা ধরনের ইভেন্টে অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন ধাপে ৭২টি পুরস্কার দেওয়া হয়।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ডিআরইউ ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, সহসভাপতি ওসমান গনি, যুগ্ম সম্পাদক আরাফাত দারিয়া, সাংগঠনিক সম্পাদক মইনুল হাসান সোহেল প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ