1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটের সবাই সরকারের লোক: ড. মোশাররফ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ৩:১০ pm

নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দায়ী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যারা সিন্ডিকেটের সঙ্গে আছে, সবাই সরকারের লোক।

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা উত্তর মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা জানান।

ড. মোশাররফ বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ সিন্ডিকেট। যারা সিন্ডিকেটের সঙ্গে আছে, সবাই সরকারের লোক। তাই পরিস্থিতি উন্নয়নে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।

তিনি বলেন, সরকারের বিদায় ছাড়া কোনো দাবি পূরণ করা সম্ভব হবে না। নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।

এছাড়া বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সুবিধা নিতে চায় সরকার। সামনের নির্বাচন ঘিরে নানা চক্রান্ত করছে তারা। সাম্প্রদায়িক হামলাও সেই পরিকল্পনার অংশ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ