1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফেনীতে হামলা-ভাঙচুর: ১ জন ২ দিনের রিমান্ডে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ৮:৪৪ pm

ফেনী শহরে মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১ জনকে ২ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আজ শুক্রবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদ এ আদেশ দেন।

ফেনী মডেল থানায় পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেনীতে মন্দির ও হিন্দুদের দোকানপাট ভাঙচুরের ঘটনায় তাওহিদুল ইসলাম জিদান (১৯) নামে এক ব্যক্তিকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

তিনি বলেন, ‘সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার পর তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে।’

হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে গত ৬ দিনে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ