1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ময়মনসিংহে করোনায় আরো ৫ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১ ১০:৩০ am

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এদিন করোনা আক্রান্তে কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর ) সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারর্সন ডা: মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করেছেন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের বদিউজ্জামান (৬০), ফুলপুর উপজেলার রওশন আরা (৪৩), রাজু (১৬), ভালুকা উপজেলার নূরজাহান (৭৬) ও কিশোরগঞ্জের সুলতান উদ্দিন (৭৮)।

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৮০ জনের মৃত্যু হল।

ডা: মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬১ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা: মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৩৫ টি নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬৬ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৩৬ জন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ