1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনা রোগী শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১ ৫:৩১ pm

করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ। তার আগের দিন শনাক্তের হার ছিল ২ দশমিক ২০ শতাংশ।

বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি ও বেসরকারি ৮৩১টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৩৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করতে ১ কোটি ১ লাখ ৫৫ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষা করা হলো। সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ৩৬৮ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে সর্বমোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে, করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমেছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও ছয় জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ চারজন ও নারী দুইজন। এর মধ্যে সরকারি হাসপাতালে পাঁচজন ও বেসরকারি হাসপাতালে একজন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৭৯১ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

এদিকে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৮১ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহীতে দুইজন এবং খুলনা বিভাগে এক জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ একজন এবং ষাটোর্ধ্ব তিনজন মারা যান।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ