1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দোয়া-মাহফিলেও কাদের মির্জার বিষোদগার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১ ৫:১৯ pm

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। বুধবার সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভা হলরুমে এ অনুষ্ঠানেও তিনি আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিষোদগার করেন।

ওই আলোচনা সভায় আব্দুল কাদের মির্জা বলেন, আজকে এ কোম্পানীগঞ্জে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে, এটা দুঃখজনক। আজকে যারা মানবতার জন্য অন্যায়ের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে কারাগারে নিয়ে মুজাক্কির হত্যা মামলার সঙ্গে জড়িত করছে। আর তার প্রতিপক্ষের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে। এটা কি চলতে দেয়া যায়?

তিনি আরও বলেন, নোয়াখালীর চৌমুহনীতে একজন মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে। অনেকে এখনো হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অনেকের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, মন্দির জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট লুট করেছে। আমাদের ওপর অত্যাচার চলছে। তবে আজকে আমি ভীত নয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ