1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শুক্রবার সম্প্রীতি সমাবেশ করবে জাতীয় পার্টি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১ ৩:৪৩ pm

দেশজুড়ে মানুষে মানুষে সম্প্রীতির ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ করবে জাতীয় পার্টি। আগামী শুক্রবার (২২ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার (২০ অক্টোবর) জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

অনুষ্ঠানে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ সিনিয়র নেতারা এবং বিভিন্ন ধর্মীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

সম্প্রীতি সমাবেশ সম্পর্কে পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সুজন দে জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে বাংলাদেশের আবহমানকাল ধরে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাসহ ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ