1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পীরগঞ্জের ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, খাবার ঢেউটিন অর্থ বরাদ্দ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ৫:৫৪ pm

রংপুরের পীরগঞ্জ উপজেলায় সম্প্রতি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সরকার।তাদের সাহায্যার্থে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ১শ বান্ডেল ঢেউটিন এবং গৃহনির্মাণ বাবদ তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।এছাড়াও শুকনো ও অন্যান্য খাবারের দুইশ’ প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সোমবার এই বরাদ্দ দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিটি প্যাকেটে ১০ কেজি মিনিকেট চাল, ১ কেজি দেশি মসুরের ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়া গুড়াসহ মোট আটটি উপকরণ রয়েছে। প্রতিটি প্যাকেট খাবারে চার সদস্যের পরিবারের প্রায় এক সপ্তাহ চলে যাবে বলে আশা করা হচ্ছে।

মঞ্জুরিকৃত ঢেউটিন, নগদ অর্থ এবং অন্যান্য খাবার সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শক্রমে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ