1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে শেখ রাসেল দিবস পালন

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ১০:৩৬ pm

নীলফামারীর সৈয়দপুরে শেখ রাসেল দিবস পালন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ‘শেখ রাসেল দিবস’ পালন করেছেন সৈয়দপুর উপজেলা প্রশাসন।

দিবসটি উপলক্ষে ১৮ অক্টোবর সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

এ দিবসে উপজেলা প্রশাসন সকাল ১০ টায় শিক্ষার্থীদের চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বিজয়ী প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক ৬জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

অপরদিকে দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ, সৈয়দপুর উপজেলা, পৌর, ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ