1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ময়মনসিংহে করোনায় মারা গেছেন আরও ৪ জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ১১:৫২ am

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

সোমবার (১৮ অক্টোবর) সকালে মমেকের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা উপসর্গে মৃতরা হলেন-ময়মনসিংহের সফির উদ্দিন (৭০), মমহাজ বেগম (৬০), সুনীতি আদিত্য (৯০) ও জামালপুর সদরের কিতাব আলী (৭২)।

তিনি আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি ১১ জনসহ মোট ৮৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে আইসিউতে আছেন তিনজন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয়জন।

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৫৮ জনের নমুনা পরীক্ষায়কেউ করোনা শনাক্ত হননি।

এখন পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫৮ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৯৩ জন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ