1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইরাকের নির্বাচনে আল-সদরের জোট পেলো ৭৩ আসন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ১১:৪৮ am

ইরাকে স্থানীয় সময় শনিবার রাতে দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদরের নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ ৭৩ আসন পেয়েছে।

ইরাকের সংসদ নির্বানে ৩২৯ আসনে ১৬৭টি দলের তিন হাজার ২০০ প্রার্থী অংশগ্রহণ করেন।

চূড়ান্ত ফল প্রকাশের পর মুকতাদা আল-সদর বলেছেন, তারা এমন একটি সরকার গঠনের চেষ্টা করছেন, যা জনগণের সেবায় আত্মনিয়োগ করবে। সরকার গঠনে সহযোগিতা করতে সব দল ও সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি।

মুকতাদা আল-সাদরের জোট ৭৩ আসন পেলেও তা সরকার গঠনের জন্য যথেষ্ট নয়। তাদের অন্য দল ও জোটের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হবে।

চূড়ান্ত ফল অনুযায়ী মুকতাদা সাদরের জোটের পরই আসন সংখ্যায় এগিয়ে আছে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল-হালবুসের নেতৃত্বাধীন তাকাদ্দুম কোয়ালিশন।

তারা পেয়েছে ৩৭ আসন। নুরি আল-মালিকির স্টেট অব ল জোট ৩৪ আসনে জিতে তৃতীয় অবস্থানে রয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৪০ আসনে জিতেছেন।

গত ১০ অক্টোবর ইরাকের পার্লামেন্টের ৩২৯ আসনের জন্য নির্বাচন হয়। এটি ছিল আগাম নির্বাচন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ