1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফুরিয়ে গেলেন মুশফিক? যা বললেন মাহমুদউল্লাহ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ১২:০৯ am

যার তকমা মি. ডিপেন্ডেবল, তার সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর ডিপেন্ড করা যাচ্ছে না। তার ফর্ম নিয়ে দুর্ভাবনা পড়েছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফর্ম ফিরে পাবেন তো? রান আসবে তো তার ব্যাটে?

জাতীয় দলের পরীক্ষিত পারফরমার মুশফিকুর রহীমকে নিয়েই যত দুশ্চিন্তা। টি-টোয়েন্টি ফরম্যাটে অনেকদিন ধরেই নিজের জাত চেনাতে পারছেন না মুশফিক। এই ফরম্যাটে উইকেটরক্ষকের দায়িত্ব ছাড়ার পর থেকে বিষয়টি আরো প্রকট হয়ে দেখা দিয়েছে।

কুড়ি ওভারের এই ফরম্যাটের শেষ ৮টি আন্তর্জাতিক ম্যাচে তার ব্যক্তিগত সর্বোচ্চ ২০ রান। আসন্ন বিশ্বকাপের আগে তিনটি প্রস্তুতি ম্যাচেও রান পাননি।

তবে কি ফুরিয়ে গেলেন মুশফিক? না, তার সতীর্থ ও টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মোটেই সে কথা ভাবছেন না। তিনি আশাবাদী, সঠিক সময়েই জ্বলে উঠবেন পঞ্চপাণ্ডবের অন্যতম তারকা।

বিশ্বকাপের ম্যাচে রোববার স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আজ (শনিবার) সংবাদ সম্মেলনে মুশফিকের ফর্ম নিয়ে ইতিবাচক বক্তব্য দিলেন মাহমুদউল্লাহ।

বললেন, ‘আমরা সবাই জানি মুশফিক দলে কতটা মূল্যবান। এই ফরম্যাটে অনেক সময় অনেক ক্রিকেটারের ৩-৪ ম্যাচ খারাপ যেতে পারে। ওর মতো খেলোয়াড় সম্পর্কে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই। বিগত বছরগুলোতে প্রমাণ করেছে ও চ্যাম্পিয়ন খেলোয়াড়। আমাদের সবার ওর প্রতি সাপোর্ট আছে। আমি বিশ্বাস করি দলের প্রয়োজনে যথাসময়ে ফিরে আসবে, এটা শুধু সময়ের ব্যাপার। মাঝেমাঝে এমন ম্যাচ যায় যেখানে আপনি সংগ্রাম করবেন। নেটে ও অনেক পরিশ্রমী। তাকে নিয়ে বেশি কিছু বলার নেই, আমরা সবাই জানি। সে দারুণভাবে অনুশীলন করছে। ওর ফর্মে ফেরা সময়ের ব্যাপার। সবাই তার পাশে আছি।’
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ