1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বুড়িগঙ্গা থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ১১:৪৬ pm

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি থেকে আরেকটি বাল্কহেডে লাফিয়ে যাওয়ার সময় বুড়িগঙ্গায় পড়ে নিখোঁজের আট ঘণ্টা পর আতিফ আফনান (১২) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ শাহিন কোলেস্টর ঘাটে নিখোঁজ হলে এদিন বিকেল ৫টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়।

আতিফ লক্ষ্মীপুর জেলার দোলাকান্দী মাওলানা বাড়ীর শাহাদাত হোসেনের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে ফতুল্লার হরিহরপাড়া আমতলা এলাকায় বসবাস থাকতো এবং ধর্মগঞ্জ ইসলামীয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র ছিল।

আতিফ আফনানের বাবা শাহাদাত হোসেন জানান, আফনান প্রতিদিন বাসা থেকে ক্লাস শুরুর আগেই মাদ্রাসায় যায়। আজও আগেই সে বাসা বের হয়। সকাল ৯টায় সে মাদ্রাসা থেকে সহপাঠীদের সঙ্গে নদীর তীরে ঘুরতে যায়। এরপর একটি থেকে আরেকটি বাল্কহেডে লাফিয়ে যাওয়ার সময় পায়ে দড়ি পেচিয়ে নদীতে পড়ে যায়। এরপর বিকেল ৫টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল আতিফের লাশ উদ্ধার করেছে।

মাদ্রাসার শিক্ষক আব্দুল মতিন জানান, সকালে ছাত্ররা গিয়ে মাদ্রাসায় জানায় আতিফ নদীতে পড়ে গেছে। তখন দ্রুত তার অভিভাকদের জানিয়ে নদীর তীরে এসে আমরাও খোঁজাখুঁজি শুরু করি। আতিফ বাসায় থেকে মাদ্রাসায় লেখাপড়া করতো। সে সাঁতার জানতো না।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, লাশ উদ্ধার করে আতিফের বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ