1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সড়ক দুর্ঘটনায় নিহতদের ৫ জন একই পরিবারের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ১০:১৭ pm

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ‍্যে ৫ জন একই পরিবারের। তারা ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মড়লবাড়ি গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন।

নিহতরা হলেন- ফজলুল হক (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৮), তাদের ছেলে আব্দুল্লাহ (৬), তাদের মেয়ে আজমিনা (৯) এবং ফজলুল হকের শ্বশুর নজরুল ইসলাম (৫৫)। বাকি দু্ইজনের নাম জানা যায়নি।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহসড়কে যান চলাচল বন্ধ ছিল।

শনিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মূলত দুই বাসের প্রতিযোগিতায় ওভারটেকের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওসি মাঈন উদ্দিন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ