1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অক্টোবরেও এত গরম কেন?

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ৪:৪৮ pm

চিরায়ত নিয়মে প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা থাকার কথা। কিন্তু দেশে চলছে ভাদ্রের কাঠফাটা রোদ, সেই সঙ্গে তীব্র গরম। প্রচন্ড দাবদাহে জনজীবন যেন স্থবির হয়ে পড়েছে।

বাংলাদেশের ১৮ অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ বিকাল ৪টা পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।

দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার বিষয়ে আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘স্বাভাবিকের চেয়ে এখন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। রাতের তাপমাত্রাও ২ ডিগ্রির মতো বেশি।’
তিনি বলেন, ‘অক্টোবর মাসে কোনো কোনো বছর এমভাবে তাপমাত্রা বেশি হয়ে থাকে। এর কারণ হলো- অক্টোবরে এসে বৃষ্টিপাত অনেকটাই কমে যায়। সেপ্টেম্বরের চেয়ে এ মাসে বৃষ্টিপাত অর্ধেকের চেয়েও কম হয়। তাই এবার দেশ থেকে যখন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে, ঠিক তখনই বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। ফলে প্রচুর জলীয় বাষ্পসমৃদ্ধ বাতাস স্থলভাগের দিকে এসেছে। তাই ভাদ্র মাসের মতো ভ্যাপসা গরম পড়েছে। এ অবস্থায় বৃষ্টি না হলে গরম কমে না।’

‌‘সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু হবে। দ্বিতীয় সপ্তাহের মধ্যে পুরোপুরি বিদায় নেয়। কোনো কোনো বছর এটা একটু দেরিতে হয়। এবার দেরি হচ্ছে। এবার মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নিতে ২২ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত লেগে যাবে,’- বলেন তিনি।

এদিকে আজ শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ‘খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, খুলনা, বরিশাল, ভোলা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।’ বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ