1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশকে স্কটল্যান্ডের হুঁশিয়ারি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ৪:২৯ pm

সব প্রস্তুতি শেষের পথে। এখন শুধু কিছু সময়ের অপেক্ষা। এরপরেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমান পর্ব দিয়ে আগামীকাল রোববার শুরু হতে যাচ্ছে ক্রিকেটের এই মেগা ইভেন্ট। আসরের প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

মূল লড়াইয়ের আগে বাংলাদেশকে হুমকি দিয়ে রেখেছে স্কটল্যান্ড। স্কটিশ কোচ শেন বার্জার জানিয়ে দিলেন, বাংলাদেশকে বড় দল হিসেবে দেখছেন না তিনি।

এবারের বিশ্বকাপে প্রাথমিক পর্বের দুই গ্রুপে অংশ নেবে আটটি দল। দলগুলো হলো—বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। প্রথম রাউন্ডে ভালো করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হবে বাংলাদেশসহ এই দলগুলো।

গ্রুপ পর্বে স্কটল্যান্ড, ওমান, পাপুয়া নিউগিনির (পিএনজি) সঙ্গে আছে বাংলাদেশ। স্বাভাবিকভাবে এই গ্রুপে ফেভারিট বাংলাদেশ। তবুও বাংলাদেশকে খুব একটা বড় দল হিসেবে নিচ্ছে না স্কটল্যান্ড।

মূল লড়াইয়ের আগের দিন স্কটিশ কোচ শেন বলেন, ‘আমরা জানি, নিজেদের সেরাটা খেলতে পারলে আমরা সব দলকেই বিপাকে ফেলতে পারব, এটা খুব সহজ কথা। সংক্ষিপ্ততম সংস্করণ সব দলকেই কাছাকাছি নিয়ে আসে। আমরা জানি, আমাদের সামর্থ্য আছে। যদি নিজেদের সেরাটা দিতে পারি, যে কোনো দলকে হারাতে পারি আমরা, তা বাংলাদেশ হোক বা ওমান ও পাপুয়া নিউ গিনি।’

স্কটল্যান্ড কোচ আরো বলেন, ‘গ্রপ ম্যাচগুলোয় বাংলাদেশকে আমরা পিএনজি বা ওমানের চেয়ে ওপরে কোথাও দেখি না। আমরা জানি, সব দলই আমাদের দিকে তেড়ে আসবে (জয়ের জন্য)। তবে আমরা তাদের সবার জন্যই হব সবচেয়ে বড় ম্যাচ। আমরা প্রস্তুত।’
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ