1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রেলপথকে সচল করতে ৫৬টি স্টেশন আধুনিকায়ন হচ্ছে

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ১১:০৪ pm

নেত্রকোনায় রেলওয়ে স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য প্লাটফর্ম উচুকরন,স্টেশন বিল্ডিং রিনোভেশন, এক্সেস কন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে জেলার বড় স্টেশনে প্রধান অতিথি হিসেবে এ প্লাটফর্ম শেড নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রানালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বাংলাদেশ রেলওয়ে মহাব্যবস্থাপক ( পুর্ব) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এক সময় বাংলাদেশে ৩ হাজার কিলোমিটার রেলপথ ছিল। পরে জিয়াউর রহমান ও এরশাদ সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সময়ে এই রেলপথ কে আরো ধংস করে দিয়েছেন। বর্তমান সরকার এই রেলপথকে সচল করার জন্য ৫৬টি স্টেশনকে আধুনিকায়ন করার কাজ হাতে নিয়েছে। এ সময় নেত্রকোনা স্টেশনের ফুট ওভার ব্রীজ করার ঘোষনা দেন মন্ত্রী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান,পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান,জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ আরো অনেকে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ