1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকায় প্রাইভেটকারে ফেনসিডিলসহ আটক ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ৪:৩২ pm

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৫৯৭ বোতল ফেনসিডিলসহ মো. আইয়ুব রহমান (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। র‌্যাব জানায়, আইয়ুব রহমান প্রাইভেটকারে করে ফেনসিডিল বিক্রি করছিল।

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার ভোরে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯৭ বোতল ফেনসিডিলসহ আইয়ুব রহমানকে আটক করে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল। এসময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল জব্দ করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, আইয়ুব একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ