1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খালিয়াজুরীতে কৃষকের বসত ঘর আগুনে পুড়ে ছাই

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ১১:৩৮ pm

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার যোগীমারা গ্রামে বুধবার বিকেলে আগুন লেগে চার কৃষক পরিবারের চারটি বসত ঘর ও ধান, চালসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া ঘর ও অন্যান্য মালামালের অনুমানিক মূল্য হবে অন্তত চার লাখ টাকা।

ধারনা করা হচ্ছে-অসাবধানবশত রাখা লাকড়িতে রান্না করা চুলার আগুন থেকেই ওই আগুনের সূত্রপাত ঘটে। পরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনটি আরও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে গ্রামবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থরা হলেন, রাজ কুমার সরকারের ছেলে জয়হরি সরকার, জয়হরি সরকারের দুই ছেলে টিটু সরকার ও নিরেশ সরকার এবং মুখন্দ সরকারের ছেলে নিখিল সরকার।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহম্মেদকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুন ঘর পুড়ে যাওয়ায় ওই পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। তাই তাদের জন্য সরকারি বরাদ্দের ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ