1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৌদির বিমানবন্দরে ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ১১:০০ am

সৌদি আরবের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন, নৈতিক মূল্যবোধ বিবর্জিত ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ সৌদি আরবের ওপর হুথি মিলিশিয়াদের ক্রমবর্ধমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এ ধরনের হামলা, চলমান শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করবে। ইয়েমেন সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে ঢাকা সৌদি আরব ও তার ভ্রাতৃপ্রতীম জনগণের সাথে সংহতি প্রকাশ করে এ ধরনের দায়িত্বহীন কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে।

রিয়াদে অবস্থিত বাংলাদেশি দূতাবাসকে হুথি মিলিশিয়াদের সর্বশেষ হামলায় আহত বাংলাদেশি নাগরিকদের দেখাশোনা ও প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র: বাসস।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ