
ডেঙ্গু জ্বরে প্রতিদিনই মৃত্যুর খবর আসছে। একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ৮০ জন। এর মধ্যে অক্টোবরে মারা গেছেন ১১ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন এবং জুলাইতে ১২ জন। গত ২৪ ঘণ্টায় ১৮২ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৪৩ জন। সরকারি হিসাবে দেশে অক্টোবরের ১২ দিনে ২ হাজার ৩২১ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
ঢাকার বাইরেও ডেঙ্গু বাড়ছে।
ভিন্নবার্তা ডটকম/এন