1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি: ধর্ম প্রতিমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ৫:০০ pm

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশের সংবিধানে অসাম্প্রদায়িক দেশের কথা বলা হয়েছে। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। আমরা যে যে ধর্মের মানুষই হইনা কেনো, আমাদের কতিপয় দায়িত্ব-কর্তব্য রয়েছে। আমরা সমাজবদ্ধভাবে সামাজিক জীব হিসেবে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই।

মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বরিশাল নগরীর কাশিপুর ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম আবদুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, ধর্মীয় সম্প্রতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক মো. আবদুল্লাহ আল শাহীন, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শাহজাহান হোসেন প্রমুখ।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলম হোসেন। অনুষ্ঠানে বরিশাল বায়তুল মোকাররম মসজিদের ইমাম মাওলানা মো. শামসুল আলম, বরিশাল হিন্দুধর্মী কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সুরঞ্জিত দত্ত লিটু, বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিন্টু আন্দ্রীয় হালদারসহ বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে ধর্ম প্রতিমন্ত্রী নির্মাণাধীন বরিশাল বিভাগীয় মডেল মসজিদ পরিদর্শন করেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ