1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশ দল এখন আরব আমিরাতে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ১১:৫১ pm

দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দল। পৌঁছেই বাসযোগে ওয়ার্ম-আপ ম্যাচের ভেন্যু আবুধাবির উদ্দেশে যাত্রা করেছে মাহমুদউল্লাহরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে গত ৩ অক্টোবর দেশ ছাড়ে বাংলাদেশ দল। একদিনের কোয়ারেন্টিন শেষে তিন দিন অনুশীলন করে শুক্রবার ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে লাল-সবুজ জার্সিধারীরা।

রবিবার রাতে আবুধাবি পৌঁছে একদিন কোয়ারেন্টিনে থাকতে হবে মাহমুদউল্লাহদের। এরপর কোনও অনুশীলন ছাড়াই দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াই শেষে পরদিন আবার তারা ওমানে ফিরে যাবে।

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আইপিএল খেলতে সেপ্টেম্বরের মাঝামাঝি আরব আমিরাতে গেছেন। রাজস্থান রয়্যালস আইপিএল থেকে ছিটকে যাওয়ায় মোস্তাফিজ এখন পুরোপুরি মুক্ত। তিনি এই মুহূর্তে টিম হোটেলে অবস্থান করছেন। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফ নিশ্চিত হওয়াতে সাকিব আরও কিছুদিন বাইরে থাকছেন। কলকাতা ফাইনালে গেলে আইপিএল শেষ করেই যোগ দেবেন সাকিব। সেক্ষেত্রে দুটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে না বাঁহাতি অলরাউন্ডারের।

প্রস্তুতি ম্যাচ দুটি খেলে বাংলাদেশ দল ওমানে ফিরবে ১৫ অক্টোবর। ওখানে পরদিন অনুশীলনের পরই বিশ্বকাপ মিশন শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে। প্রথম পর্ব পার হতে পারলে পরদিনই আবার রওনা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। সেখানে ২৫ অক্টোবর শারজাতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের ‘আসল’ বিশ্বকাপ শুরু হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ