1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এক বছরের সাজা থেকে বাঁচতে ৮ বছর পলাতক, অতঃপর…

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ৯:০৫ pm

চুয়াডাঙ্গায় এক বছরের সাজাপ্রাপ্ত আবেদীনকে ৮ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জয়নুল আবেদীন জনি ওরফে তৌফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি গ্রামের নুরুল হোসেনের ছেলে।

রোববার সকালে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

জয়নুল আবেদীন জনি ওরফে তৌফিকের (৩৯) ২০১৩ সালে চেক প্রতারণা মামলায় এক বছরের সাজা হয়। ওই সাজা থেকে বাঁচতে ৮ বছর পলাতক ছিলেন তিনি। অবশেষে ৮ বছর পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন।

তিনি আরও জানান, ২০১০ সালে ঢাকায় পুরাতন গাড়ির ব্যবসা শুরু করেন তৌফিক। ২০১২ সালে আবারো ঋণ নিয়ে সিলেটে ট্রান্সপোর্ট ও মোটর পার্টসের ব্যবসা করেন তিনি। ২০১৩ সালে প্রায় আড়াই কোটি টাকা ঋণী হয়ে পড়েন তিনি। এরপর ২০১৩ সাল থেকে বিভিন্ন সময় ঢাকা ও চুয়াডাঙ্গা আদালতে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। ওই বছরই তার সাজা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

রোববার সকালে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৬টি সাজা পরোয়ানাসহ মোট ১০টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ