1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আত্মঘাতী হামলা থেকে রক্ষা পেলেন এডেনের গভর্নর, নিহত ৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ৭:৪৪ pm

ইয়েমেনের এডেন প্রদেশের গভর্নরকে টার্গেট করে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, রোববার তাওয়াহি শহরে এক গাড়ি বোমা হামলায় অল্পের জন্য রক্ষা পান এডেনের গভর্নর আহমেদ লামলাস। হামলার পর এক মন্তব্যে তিনি ‘ভালো আছেন’ বলে জানিয়েছেন। তবে হামলায় তার নিরাপত্তা দলের সদস্যসহ ৫ জন নিহত হয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, এই হামলা থেকে ইয়েমেনের কৃষিমন্ত্রী সালেম আল সোকোত্রিও রক্ষা পেয়েছেন। ইয়েমেনের প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিক সাইদ তাৎক্ষণিক হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন।

আত্মঘাতী হামলার শিকার হওয়া দুইজন সাউদার্ন ট্রান্সন্যাশনাল কাউন্সিলের (এসটিসি) সদস্য । দক্ষিণ ইয়েমেনের স্বায়ত্তশাসনের দাবিতে তারা লড়াই করছে।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। একপক্ষে সৌদিসহ আন্তর্জাতিক গোষ্ঠী স্বীকৃত জাতীয় সরকার, অন্যপক্ষে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী বাহিনী। তবে এই ট্রান্সন্যাশনাল কাউন্সিলের (এসটিসি) সদ্যস্যরা ইয়েমেনের সরকার পক্ষের লোক।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ