
চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমানকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাগুয়েস সেন্ট্রাল মিলিটারি হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। খবর রয়টার্সের।
ওই মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্টের স্বাস্থ্যের বিষয়ে সংবাদ সম্মেলন করবেন হাসপাতালের পরিচালক। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এর আগে গত মাসে প্রেসিডেন্ট মিলোস জেমানের (৭৭) কার্যালয় থেকে জানানো হয় যে, অসুস্থতার কারণে তিনি ৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন