1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফেসবুকে একজনের সাথে প্রেম, পরে দুই বন্ধু মিলে ধর্ষণ!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ১১:০০ pm

ফেসবুকে পরিচয় থেকে প্রেম। পরে ফুসলিয়ে ঘুরার কথা বলে সিলেটে নিয়ে এক তরুণীকে বন্ধুসহ রাতভর হোটেলে রেখে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় কথিত প্রেমিক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ববকান্দি গ্রামের মৃত হুদ খাঁর ছেলে জুয়েল খাঁ (২২) ও তার বন্ধু বরগাঁও গাজী মোকাম গ্রামের মৃত আহম্মদ মিয়ার ছেলে জুনেদ মিয়া (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থেকে প্রেমিক জুয়েল ওই তরুণীকে সিলেটে নিয়ে আসেন। তরুনীও বিশ্বাস করে আসে। এরপর নগরীর তালতলা হোটেল সুফিয়ায় রেখে রাতভর ওই তরুণীকে দুই বন্ধুমিলে ধর্ষণ করেন।

বাহুবল মডেল থানার ইন্সপেক্টর আলমগীর কবির বলেন, জুয়েল খাঁর সঙ্গে ফেসবুক ও ইমুতে বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের ভুক্তভোগী ওই তরুণীর পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। জুয়েল প্রেমিকাকে তার সঙ্গে সিলেট শহরে নিয়ে আসেন। গত বুধবার বিকাল ৪টায় জুয়েল পানিউমদা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা প্রেমিকার বাড়ির পাশে পাঠান। অটোরিকশা করে তরুণী পানিউমদায় যান। সেখান থেকে বাসে করে সিলেট পৌঁছান।

সিলেট কদমতলী থেকে তরুণীকে প্রেমিক জুয়েল ও তার বন্ধু জুনেদ শহরের তালতলাস্থ আবাসিক হোটেল সুফিয়ায় নিয়ে যায়। তারা হোটেলের দ্বিতীয় তলার একটি রুমে নিয়ে তরুণীকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। যদিও মেয়েটি ছেলেটিকে বিশ্বাস করে নিজ ইচ্ছে তার প্রেমিকের সাথে সেখানে গিয়েছে।

পরদিন বৃহস্পতিবার সকালে ওই তরুণীকে বাসে উঠিয়ে নবীগঞ্জের পানিউমদায় নামিয়ে দিয়ে জুনেদ মিয়া সটকে পড়েন। প্রেমিকের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী তরুণী বিষয়টি স্বজনদের জানান। পরে স্বজনরা বাহুবল মডেল থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্তদের আটক করে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ