1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘আগামী সেশন থেকেই চালু করা হবে এমএসসি নার্সিং কোর্স’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ৩:৪৪ pm

বঙ্গবন্ধুু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘নার্সিং শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আগামী সেশন থেকেই এমএসসি নার্সিং কোর্স চালু করা হবে।’

আজ শনিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এ-ব্লক অডিটরিয়ামে অনুষ্ঠিত গ্রাজুয়েট নার্সিং বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থীদের ক্যাপিং সেরেমনিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শে উজ্জীবিত হয়ে রোগীদের ইমপ্যাথি দিয়ে নিজ পরিবারের সদস্যদের মতো সেবা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নার্সদের নিজেকে এমনভাবে তৈরি করতে হবে ও রোগীদের সেবা করতে হবে যাতে দেশের রোগীরা বাইরে না যায় এবং হাসপাতাল থেকে রোগীরা সুস্থ হয়ে সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরে যান।

নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খান।

স্বাগত বক্তব্য দেন গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও। শুভেচ্ছা বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মো. হারুন অর রশিদ গাজী। শপথগ্রহণ পরিচালনা করেন গ্রাজুয়েট নার্সিং বিভাগের প্রভাষক নুপুর ডি কস্তা।

অন্য বক্তারা বলেন, উন্নত, দক্ষ ও অনুসরণীয় নার্স হিসেবে গড়ে তুলতে বিশেষ করে বিশ্বমানের নার্স হিসেবে তৈরি হতে নিজেকে উৎসর্গ করতে হবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ