
রাজধানীর গাবতলির আমিন বাজার এলাকায় তুরাগ নদে শনিবার সকালে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় দুপুর ১টা পর্যন্ত ২ শিশু ও ১ নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আরও অন্তত ৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল।
জানা যায়, সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস প্রধান অফিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ৮ টা ৫০ মিনিটের দিকে তারা ট্রলারডুবির খবর পান। আমিনবাজার এলাকার কয়লাঘাটের তুলার বাজার এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
‘ঘটনাস্থলে ফায়ারের উর্ধ্বতন কর্মকর্তারা আছেন। এখনো নিখোঁজ ৭ জনের কোন খোঁজ মেলেনি।’ জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এসএস