1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ছদ্মবেশে আরিয়ানকে গ্রেফতার করে বলিউড অভিনেত্রীর স্বামী!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ১১:৫৫ am

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতারের পর ফের শিরোনামে উঠে এসেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের নাম। শাহরুখপুত্রকে বাগে পেতে যাত্রীর ছদ্মবেশে প্রমোদতরীতে উঠেছিলেন এনসিবি কর্মকর্তা সমীর। তার পরই হাতেনাতে ধরে ফেলেন আরিয়ানসহ আরও অনেককে। খবর আনন্দবাজার পত্রিকার।

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে মাদক-যোগ থেকে শুরু করে ২০১১ সালে মুম্বাই বিমানবন্দরে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি আটকে দেওয়া- সব কিছুরই ‘নায়ক’ সমীর।

২০০৮ ব্যাচের আইআরএস অফিসার সমীরের দল গত দু’বছরে মুম্বই বিমানবন্দর থেকে ১৭ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে। এই এনসিবি অফিসারের আবার সরাসরি বলিউড যোগ রয়েছে। তার স্ত্রী একজন অভিনেত্রী। বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি।

সমীর বিয়ে করেছেন অজয় দেবগণ অভিনীত ‘গঙ্গাজল’ ছবির শিল্পী ক্রান্তি রেডকরকে। ক্রান্তি মরাঠি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী।

২০১৭ সালে বিয়ে হয় তাদের। মুম্বাইয়ে থাকেন দু’জন। একাধিক মরাঠি ছবিতে অভিনয় করেছেন ক্রান্তি। পাশাপাশি টিভি ধারাবাহিক এবং থিয়েটারেও কাজ করছেন।

ক্রান্তির বড় হওয়া মুম্বাইয়েই। প্রথমে কার্ডিনাল গ্রেসিয়াস হাই স্কুল থেকে পড়াশোনা তার পর রামনায়ারণ রুইয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

কলেজ পাশ করার পরই উচ্চশিক্ষার পিছনে না ছুটে অভিনয়ে অডিশন দিতে শুরু করেন ক্রান্তি। ২০০০ সালে অঙ্কুশ চৌধুরির বিপরীতে একটি মরাঠি ছবিতে সুযোগ পান তিনি।

প্রথম ছবি থেকে দর্শকেরা তাকে পছন্দ করতে শুরু করেছিলেন। খুব কম সময়ের মধ্যেই অজয় দেবগণের বলিউড ছবি ‘গঙ্গাজল’-এ সুযোগ পেয়ে যান। ২০১৫ সালে ‘কাকন’ নামে একটি ছবি পরিচালনা করেন তিনি। পরিচালকের ভূমিকাতেও দর্শকদের মন জিতে নিয়েছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ