1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অস্ট্রেলিয়ায় দূত ফেরত পাঠাচ্ছে ফ্রান্স

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ১:২৯ pm

সাবমেরিন ইস্যুতে অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রান্সের চলমান কূটনৈতিক সংকট অবসানের পথে। ক্যানবেরা থেকে ফিরিয়ে নেওয়া ফরাসি রাষ্ট্রদূতকে ফের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্যারিস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফ্রান্স জানিয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক নতুন করে সংজ্ঞায়িত করতেই রাষ্ট্রদূত পাঠানো হচ্ছে।

গত মাসে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র আকাস নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পশ্চিমা প্রভাব বজায় রাখতে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো পারমাণবিক সাবমেরিন তৈরির প্রযুক্তি দেবে ওয়াশিংটন ও লন্ডন। এর কারণে ফ্রান্সের সঙ্গে আগে থেকে স্বাক্ষরিত একটি সাবমেরিন ক্রয় চুক্তি বাতিল করার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া।

এই ঘটনাকে ‘পিছন থেকে ছুরিকাঘাত’ আখ্যা দেয় ফ্রান্স। এর প্রতিবাদে ওয়াশিংটন ও ক্যানবেরা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় প্যারিস।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ