1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ১১:০১ pm

নীলফামারীর সৈয়দপুরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে সৈয়দপুর শহরের পাঁচমাথা রেললাইন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান। সন্ধ্যায় দন্ডিতদের জেলা কারাগারে পাঠানো হয়।
দন্ডিতরা হলেন বাবুপাড়া এলাকার মোহাম্মদ মনার ছেলে মোহাম্মদ সোহেল(২৫) ও মুন্সিপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে সাজ্জাদ হোসেন(২২)।

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নীলফামারীর পরিদর্শক খবির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সোহেলের ২৫ দিনের কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং সাজ্জাদের তিন মাস কারাদন্ড ও ১৫০০টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সন্ধ্যায় দন্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান খবির আহমেদ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ