1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কলেজছাত্রী মেঘাকে আত্মহত্যার প্ররোচণা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ১০:২২ pm

ইডেন কলেজছাত্রী সায়মা কালাম মেঘাকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মৎ কামরুন্নাহারের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আদালতের সরকারি কৌঁসুলি আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আদালতে ভিকটিমের মা ও মামলার বাদী রুবিনা বেগম হাজির হয়ে সাক্ষ্য দিয়েছেন।

বাদী সাক্ষ্য দিয়ে বলেন, ‘আমার মেয়ে ভিকটিম সায়মা কালাম মেঘার সঙ্গে আসামি মাহিবী হাসানের ২০১৬ সালে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আমার মেয়ে মেধাবী হওয়ায় ২০১৭ সালে ইডেন মহিলা কলেজে অনার্সে ভর্তি হয়ে ঘটনাস্থলের বাসায় লেখাপড়া করতে থাকে। বিবাদী মাহিবী হাসান পরিকল্পিতভাবে তার মনের কুরুচী মনোভাব পূরণ করার বিভিন্ন কৌশল নিয়ে আমার মেয়ের জন্মদিনে তিনবার কবুল বলে মৌখিকভাবে বিবাহ করে। এরপর থেকে বিবাদী বিভিন্ন সময়ে ভিকটিমের সঙ্গে দৈহিক মেলামেলা করতে থাকে।’

বাদী সাক্ষীতে আরও বলেন, ‘আমার মেয়ে আসামি মাহিবীকে বারবার কাবিন করার জন্য বললে আসামি পরপর দুইবার তারিখ পেছায়। এরপরে আসামি মাহিবী ভিকটিমের টিউশনির টাকা দিয়ে বিয়ের কাপড়-চোপড়সহ কিছু স্বর্ণালংকার কেনাকাটা করে ভিকটিমকে দুর্বল করে বলে যে, তার বিদেশ যেতে ১০ লাখ টাকা লাগবে। এই টাকা ভিকটিম তার বাবার কাছ থেকে এনে না দিলে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। এতে ভিকটিম মানসিকভাবে ভেঙে পড়ে। পরবর্তীতে, ২০১৯ সালের ১৫ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় ভিকটিমের সঙ্গে ১ নম্বর আসামির বিয়ে দিতে অসম্মতি জানান আসামির মা সেলিনা নফিজ (৫০) ও বোন নওরীন বন্যা (১৮)।

সাক্ষ্যতে আরও জানা যায়, পরবর্তীতে ভিকটিম মাহিবী হাসানের বাড়িতে যাবেন এমন তথ্য আসামি মাহিবী জানতে পারে। সে সময় আসামি মাহিবী ঢাকায় আসেন এবং রমনা পার্কে ভিকটিমকে ডেকে নিয়ে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। সেই সঙ্গে আসামি মাহিবী ১০ লাখ টাকা ছাড়া ভিকটিমকে বিয়ে করবে না বলে জানান। এ বিষয়েগুলো সাক্ষী মুক্তা বেগম জানতে পারেন। ভিকটিম এই বিষয়ে সাক্ষী মুক্তা বেগমকে অনুরোধ করে, তিনি যেন তার মাকে কথাগুলো না জানায়।

বাদী আরও বলেন, পরে ভিকটিম আসামিদের নিপীড়নমূলক আচরণ ও প্ররোচণা সহ্য করতে না পেরে ২০১৯ সালের ২১ এপ্রিল বিকেল ৫টায় সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমি এই সংবাদ পাওয়ার পর ঢাকার মেডিকেলে গেলে আমার মেয়ের লাশ দেখতে পারি। এরপর আমি আমার একমাত্র কন্যার লাশ দেখে হতবিহ্বল হয়ে অসুস্থ হয়ে পড়ি। তারপর কিছুটা সুস্থ হয়ে স্বজনদের সঙ্গে আলাপ-আলোচনা করে কিছুটা বিলম্বে মামলা দায়ের করি।’

এরপরে আসামিপক্ষের আইনজীবীরা বাদীকে জেরা করেন। জেরা শেষে বিচারক পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য নতুন দিন নির্ধারণ করেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ২ জুলাই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাদী আত্মহত্যার প্ররোচণার অভিযাগে মামলা করেন। পরে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করেন আদালত। এরপরে ওই বছরের ২০ সেপ্টেম্বর আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে পিবিআই। সেখানে শুধু মাহিবীকে আসামি করে বাকি তিনজনকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্র দাখিল করা হয়।

পরবর্তীতে বাদী ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজীর আবেদন করলে তৎকালীন বিচারক খাদেমুল ইসলাম সেলিনা নফিজ (৫০) ও নওরীন বন্যাকে (১৮) আসামি করে মামলার বিচার শুরুর নির্দেশ দেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ