1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তুরস্কের দেওয়া খাদ্য সহায়তা পাবেন ১৬ হাজার আফগান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ৪:১২ pm

সংকটে নিমজ্জিত আফগানিস্তানে ৩৩ টন খাদ্য সহায়তা দিয়েছে তুরস্ক। যা ১৬ হাজার আফগানের এক মাস খাদ্যের চাহিদা মেটাবে ।

তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

সোমবার তুরস্কের রেড ক্রিসেন্ট এসব সহায়তা কাবুলে এক অনুষ্ঠানের মাধ্যম দেশটিতে সংশ্লিষ্টদের হাতে তুলে দেয়।

খবরে বলা হয়, এসব খাবার ১৬ হাজার মানুষের এক মাসের চাহিদা মেটাবে।

কাবুলে তুরস্কের রাষ্ট্রদূত জিহাদ এরগিনে বলেন, সামনের মাসগুলোতে আরও সহায়তা দেওয়া হবে।

খাদ্য সহায়তা তুলে দেওয়ার সময় এরগিনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

‘তুরস্কের রেড ক্রিসেন্ট এবং অন্যান্য এজেন্সিগুলো অব্যাহতভাবে আফগানিস্তানের জনগণকে সহায়তা করে যাবে। এটি আমাদের মানবিক দায়িত্ব’, যোগ করেন তুরস্কের রাষ্ট্রদূত।

আফগান রেড ক্রিসেন্টের প্রধান সেফাতুল্লাহ কোরাইশি তুরস্কের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটির সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকে দেশটিতে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এবং নিম্ন আয়ের মানুষ তীব্র খাদ্য সংকটের মধ্যে দিন পার করছেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ