1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুরু ১০ অক্টোবর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ৩:১৫ pm

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ অক্টোবর শুরু হবে। ক্রমান্বয়ে ইউনিটগুলোর ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে রাবি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ভর্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল, ভর্তি কার্যক্রম এবং ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষার ইউনিট-ভিত্তিক ফল প্রকাশ শুরু হবে আগামী ১০ অক্টোবর থেকে। ২৫ অক্টোবর থেকে ভর্তি শুরু হয়ে শেষ হবে ২৯ নভেম্বর। এ ছাড়া প্রথম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ