1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ১২:১৬ am

রাজবাড়ির পাংশায় ট্রেনে কাটা পড়ে দাদি মোমেনা বেগম (৫৫) ও তার নাতনি রুকাইয়ার (২) মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া সেনের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমেনা বেগম একই উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের আকবর প্রামানিকের স্ত্রী ও রুকাইয়া একই গ্রামের মুকুল প্রামানিকের মেয়ে।

স্থানীয়রা জানান, উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের আকবর প্রামানিকের স্ত্রী মোমেনা তার নাতনি শিশু রুকাইয়াকে সঙ্গে নিয়ে বাবুপাড়া ইউপির বালিয়াপাড়া গ্রামের আত্মীয়ের মরদেহ দেখে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়। বেলা ১১টা ৪৫ মিনিটের সময় বালিয়াপাড়া সেনের বাড়ির পার্শ্ববর্তী ব্রিজের পাশে বাড়িতে যান মোমেনা বেগম। পরে সেখান থেকে ফেরার পথে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ