1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বালুবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১ ১১:১০ pm

নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী লরি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোঃ আলামিন মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা মোঃ ইরাজ ( ৪০) ও খোকন মিয়া (৩২) গুরুতর আহত হয়েছেন। উপজেলার বিরিশিরি শ্যামগঞ্জ সড়কের নওয়াপাড়া নামক এলাকায় সোমবার বিকেলে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত চালক উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর এলাকার মোঃ ছোট আবুর ছেলে। আহত ২জন একই এলাকার বাসিন্দা।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,সোমবার বিকেলে বিরিশিরি থেকে মোটরসাইকেল যোগে আলামিন, ইরাজ আলী ও খোকন মিয়া ৩জন বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা করেন। যাওয়ার পথিমধ্যে নওয়াপাড়া নামক স্থানে আসলে সামনের দিক থেকে আসা বালুবাহী লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এরপর স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলামিন কে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আহত ইরাজ আলী এবং খোকন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘাতক লরিটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইন আনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ