1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দোকানে ঢুকে গেল ১০ চাকার ট্রাক!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ৮:০৫ pm

রাজশাহী দুর্গাপুরে মালবাহী ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো দোকান ঘরের ভেতরে। তবে দোকানে ভেতরে থাকা কেউ দুর্ঘটনার শিকার হয়নি। এ ঘটনায় দোকান ঘরটি ভেঙে যায়।

জানা গেছে, রবিবার দুপুর দেড়টার দিকে দ্রুত গতির একটি মালবাহী ট্রাকটি দুর্গাপুর বাজার থেকে শিবপুরের দিকে যাচ্ছিলো। পথে বাজার পার হয়ে দুর্গাপুর ডাকবাংলো সংলগ্ন ভাই ভাই এন্টারপ্রাইজ নামক একটি মুদির দোকেনে ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। পুলিশ ঘটনাস্থল গিয়ে অনেক চেষ্টার পরে বিকেল ৫টায় ট্রাকটি উদ্ধার করে।

দোকান মালিক মকবুল হোসেন জানান, তার স্ত্রীসহ দুজন দোকানে বসে থেকে ব্যবসা পরিচালনা করছিলেন। এ সময় এই দুর্ঘটনা ঘটে। দোকানের পিলার ও দেয়ালের কারণে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে তার স্ত্রী। তবে দোকান ঘর ও মালপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, গাড়িটি উদ্ধার করা হয়েছে। কি পরিমান ক্ষতি হয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো প্রকার প্রাণহানির ঘটনা ঘটেনি। ক্ষতিপূরণে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ