1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাদের মির্জার প্রতিবাদ সভা পণ্ড, আটক ৩

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ১২:৩২ pm

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের ডাকা প্রতিবাদ সভা পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে তার তিন অনুসারীকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২ অক্টোবর) বিকেলে পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল।

আটকরা হলেন : ৩ নং ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে শাহাদাত হোসেন (২৯), একই এলাকার শাহ আলমের ছেলে ওলি উল্যাহ (২৯) ও মৃত মনির আহম্মদের ছেলে আবু তাহের (৩৪)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটকদের তথ্য যাচাই-বাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শনিবার (২ অক্টোবর) বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন মেয়র কাদের মির্জা। তার এ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করে পুলিশ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ