1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুর্ঘটনায় ঢাবি শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১ ১০:৪৪ pm

গাজীপুরের কালীগঞ্জে রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায় একটি প্রাইভেটকার। এই ঘটনায় নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (অবসরপ্রাপ্ত) আব্দুর রহিম খান (৭২)।

প্রাইভেটকারে থাকা আব্দুর রহিমের স্ত্রী যুগ্ম সচিব (ওএসডি) দিলজুয়ারা খানম (৫৬) ও প্রাইভেটকার চালক সোলেমান (৩২) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের নলছাটা এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত প্রফেসর আব্দুর রহিম খান ও তার স্ত্রী দিলজুয়ারা খানম রাজধানীর মিরপুর ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টারে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী। তিনি বলেন, লাশের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নলছাটা এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে। স্থানীয়রা প্রাইভেটকার থেকে আরোহীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রফেসর আব্দুর রহিম খানকে মৃত ঘোষণা করেন।

আহত যুগ্ম সচিব দিলজুয়ারা খানম ও গাড়িচালক সোলেমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ